সাভার প্রতিনিধি:
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত পবিত্র ঈদুল ফিতর—আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মহোৎসব। এই পবিত্র ও আনন্দঘন উপলক্ষে সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কর্মী হাবিবুর রহমান হবি।
এক আবেগঘন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ঈদের চেতনাকে ধারণ করাই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, এই আনন্দের দিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের প্রধান দায়িত্ব, যাতে ঈদের খুশি সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।
এ সময় তিনি ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
পরিশেষে, তিনি দেশবাসীর সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ স্থায়ী হয়ে উঠুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন