Dhaka ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
রাজনীতির বাইরে থেকেও আলোচনার শীর্ষে দানবীর মোঃ জাকির হোসেন—উপজেলায় নতুন মুখের প্রত্যাশা নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ চন্দনাইশ থানায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার খোকসায় প্রকাশ্যে এক যুবককে গুলি ও অপর এক রংমিস্ত্রীকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা দৌলতপুরে এক দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ, হামলায় কথিত পীর নিহত মণিরামপুরে শ্যালিকা ধর্ষণের মামলায় গ্রেফতার হয়নি লম্পট ডাক্তার রাফসান জানি,সাংবাদিকদের ক্ষোভ ঘোড়াঘাটে মাইক্রোবাস–মিনি ট্রাক সংঘর্ষে ২ জন নিহত চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির অভিযোগ, কৃষকদের ক্ষোভ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

  • Reporter Name
  • সময়: ০৬:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার রাজীবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আবদুল আলিমের ছেলে জাহিদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথে মাইজবাগ গোরস্তান মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ এবং অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন মারা যান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ছাদে উঠে আম পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে শিশুর মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

রাজনীতির বাইরে থেকেও আলোচনার শীর্ষে দানবীর মোঃ জাকির হোসেন—উপজেলায় নতুন মুখের প্রত্যাশা

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

সময়: ০৬:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার রাজীবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আবদুল আলিমের ছেলে জাহিদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথে মাইজবাগ গোরস্তান মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ এবং অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন মারা যান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ফ্লাইওভারে বেপরোয়া গতির প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত