
মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষাক্ষেত্রে আরও সুনাম অর্জন করবে।