
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা-এ বিশেষ অভিযানে মাদক মামলার আসামি, ডেভিল হান্ট চক্রের সদস্য, পাবলিক নুইস্যন্স এবং পরোয়ানাভুক্তসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
বুধবার (১৪ মে) থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অপারেশন অফিসারের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক মামলার ১ জন, ডেভিল হান্ট চক্রের ১ জন, পাবলিক নুইস্যন্সের ১ জন এবং পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ৮ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
আবদুল ওয়াহিদ শাওন (২৭),
আবু সিদ্দিক (৩০),
রাজিব হোসেন,
মোহাম্মদ মুছা,
নাছির উদ্দিন,
মাহামুদুল হক,
জেসমিন আক্তার এবং
ইয়াছিন আরাফাত (২৮)।
পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, ডেভিল হান্ট চক্র, মাদক কারবারি, চোর-ডাকাত, পরোয়ানাভুক্ত আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।