জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি ১৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা ও দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মো. ইমরান (২৬), মো. খোরশেদ আলম (২৮), মো. আবু তাহের (৩৬), সোহেল ইসলাম (৩২), মো. নাইম (১৯), রেদোয়ান (২০), মো. রফিক (২২), মো. আমির (৩২), মো. সাদ্দাম (৩১), মেহেদী হাসান সাগর (১৯), রেজাউল করিম অনি (১৯), মো. ইশান (২৩), মো. জহির (২৯) ও রবিউল হাসান (১৯)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে কক্সবাজার পৌরসভা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং নোয়াখালীর বাসিন্দা রয়েছেন।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ অন্যান্য আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।