রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একজন গুণী শিক্ষাবিদ শতাব্দী চাকমা (৫০) আর নেই।
শনিবার (২০ জুন ২০২৬) সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে তার অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
গুণী এই শিক্ষিকার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ, বাংলাদেশ ট্রাইবাল স্টুডেন্টস ফেডারেশন (বিটিএসএফ)-এর নির্বাহী সদস্য। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান সৃষ্টিকর্তা যেন মরহুমার আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।