কালিগঞ্জ ব্যুরো:
নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কালিগঞ্জ উপজেলার মত মথুরেসপুর ইউনিয়নের ছানকা গ্রামে ছনকা একতা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে সারাদিনব্যাপী গ্রামীণ খেলাধুলা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।২৪ শে এপ্রিল ১১ই বৈশাখ শুক্রবার বৈশাখের খরতাপকে উপেক্ষা করে সারাদিনব্যাপী ছনকা একতা উন্নয়ন ফাউন্ডেশন এর প্রায় একশত যুবক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনে বৈশাখী অনুষ্ঠানে তারা মেতে ওঠে। ছনকা একতা উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি সেনা সদস্য শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বাপ্পি হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও যুব সংগঠক শেখ এবাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শেখ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নূর মোহাম্মদ মোছা মোল্লা,শেখ আব্দুর রব ছোট্টু,মামা ফারুক হোসেন,হাফিজুর রহমান ছোট্টু, সিরাজুল ইসলাম,ইসাদুল ইসলাম প্রমুখ। সারাদিনব্যাপী গ্রামীণ প্রায় ২২ ইভেন্টের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।দুপুরে মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামসহ আশেপাশে অঞ্চলের জনপ্রতিনিধি,শিক্ষক,সরকারি কর্মকর্তা,ব্যবসায়ী,আইনজীবী,সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় পাঁচশত অতিথিবৃন্দ এবং ছনকা একতা উন্নয়ন ফাউন্ডেশন এর একশত সদস্যবৃন্দের উপস্থিতিতে জুম্মা নামাজ বাদে দুপুরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্য সামাদ, আরিফুল, রাতুল আকবর মোস্তাফিজ সকল সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমে সন্ধ্যায় সকল অতিথিবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।