
কালিগঞ্জ ব্যুরো :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্ব ও সমন্বয় সাধনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর স্বাক্ষরিত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক নির্দেশনা পত্রের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন এবং জেলা বিএনপির সদস্য মোঃ নুরুজ্জামানকে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রদান ও সমন্বয় সাধনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
উক্ত নির্দেশনা পত্রে বলা হয়েছে, নির্দেশনা জারির পর থেকে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো অনুসরণ করে পরিচালনা করতে হবে।
এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় করে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই নির্দেশনা পত্রে উল্লেখ করা হয়েছে।
ছবি পরিচিতি (উপর থেকে): সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন এবং জেলা বিএনপির সদস্য মোঃ নুরুজ্জামান।