Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী ফখরুল আম্বিয়ার সাথে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বরকল ইউনিয়নের কানাইমাদারী’র বিশিষ্ট দানবীর ছালেহ্ আহমেদের চির বিদায় বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ ১০ আসনের সাঈদ আল নোমানের নির্বাচনের ১৪ নং লালখানবাজারের পথসভা নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি দল সিল তৈরি করছে : ফরহাদ আজাদ নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ Time View

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জনাব মাজারুল ইসলামের পক্ষে কিশোরগঞ্জ সদর তাতী দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার ভরপুল এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে তাতী দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। এ সময় দোকানদার, রিকশাচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য আহ্বান জানানো হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাজারুল ইসলামের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও কিশোরগঞ্জ–১ আসনের সার্বিক উন্নয়নে তার অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই আসনের জনগণ নানাভাবে অবহেলিত। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমেই এই অবস্থা পরিবর্তন সম্ভব।

নেতৃবৃন্দ আরও বলেন, জনাব মাজারুল ইসলাম নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট খাতে কার্যকর ভূমিকা রাখবেন। তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তাতী দলের আহ্বায়ক জনাব সাহেব আলী, কিশোরগঞ্জ সদর তাতী দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন, আহ্বায়ক রাকিব মাহবুব পুল্টন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম হীরা, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু। এছাড়াও তাতী দলের সদস্য রাসেল, রোকন, মামুন, আতাউর রহমান, আল-আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়, যা পুরো কর্মসূচিকে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা

কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Update Time : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬