
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ১৬০ শ্রমিক ও তার পরিবারের মাঝেবএক কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়। কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ১৬০ জন শ্রমিক ও তাঁদের পরিবারের মাঝে চিকিৎসা ও উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম।
Reporter Name 





















