
কামরাঙ্গীরচর সংবাদদাতা:
ক্যারিয়ার বাংলাদেশ-এর আয়োজনে একটি পরিচালক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন মুফতি আফজাল হুসাইন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম রায়হানুল কাবীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত ২০ জন পরিচালক ও প্রিন্সিপাল অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মুফতি সাঈদ কাদির, মুফতি আব্দুস সালাম, মুফতি ওমর ফারুক সাইফী, মুফতি মাসরুর তাশফিন, মুফতি মাহমুদুল হক জালিসসহ আরও অনেকে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।