শাব্বির আহমদ,
খুলনা প্রতিনিধি:
খুলনার খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেন ও প্রাইভেটকারের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ২৯ মার্চ, রবিবার বিকেল পৌনে ৫টায় আফিলগেট পুলিশ চেকপোস্ট সংলগ্ন এলাকা এবং মশিয়ালী যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেনটি আফিলগেট রেল ক্রসিং এর আগে মশিয়ালী রাস্তা অতিক্রম করার সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৫৮৮) রেললাইনে উঠে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রেনের সজোরে ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে:
১) অমি (২৫), পিতা- অজ্ঞাত,খুলনার খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেন ও প্রাইভেটকারের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ২৯ মার্চ, রবিবার বিকেল পৌনে ৫টায় আফিলগেট পুলিশ চেকপোস্ট সংলগ্ন এলাকা এবং মশিয়ালী যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেনটি আফিলগেট রেল ক্রসিং এর আগে মশিয়ালী রাস্তা অতিক্রম করার সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৫৮৮) রেললাইনে উঠে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রেনের সজোরে ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে:
১) অমি (২৫), পিতা- অজ্ঞাত, সাং- শিরোমণি পশ্চিমপাড়া।
২) ছানি (২৫), পিতা- অজ্ঞাত, সাং- শিরোমণি পশ্চিমপাড়া।
৩) আইমুন দিপু (২২), পিতা- অজ্ঞাত, সাং- আটরা গিলাতলা।
এছাড়া আরও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, অমি ও ছানী দুইজনের অবস্থা খুবই গুরুতর। ঘটনার পরপরই খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং রেল চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি রেললাইনের পাশে দুমড়ে মুচড়ে থাকা অবস্থায় দেখা গিয়েছে।
বারবার একই স্থানে এ ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।