
শাব্বির আহমদ, স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পুলিশে কর্মরত তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বদলিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—শাহেদুল ইসলাম, এম এম তারিক-উল্লাহ্ এবং বিপ্লব কুমার নন্দী। তিনজনই সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হিসেবে খুলনা জেলায় দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের শিক্ষানবিশকালীন অনুসন্ধিৎসা, দায়িত্বশীলতা ও কঠোর পরিশ্রমের কথা স্মরণ করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাদের কর্মজীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল এবং ডিআইও-১ ও ডিআইও-২, খুলনাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের নতুন কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধ কর্মজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।