শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার খুলনা
খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স ড্রিলশেডে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
ডিআইজির শিরোমণি পুলিশ লাইন্সে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)।
কল্যাণ সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে খুলনা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অপু মণ্ডল, এম. এম. তারিক-উল্লাহ, শাহেদুল ইসলাম ও বিপ্লব কুমার নন্দীসহ খুলনা জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।