মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে স্বীকার না করে উপায় নাই যে যোগ্য দল হিসেবেই স্পেন বিশ্বকাপটা জিতেছে।
সব থেকে অবাক করা ব্যাপার হইলো সম্পূর্ণ বিশ্বকাপে মাত্র ১ টা গোল খাইছে স্পেন! ৮ ম্যাচের মধ্যে ৭টাতেই ক্লিনশিট ছিল।
স্পেনের ডিফেন্স এবং মিডফিল্ড এইবার ভয়ংকর ছিল। সেমিফাইনালে উঠা ৪টা দলের মধ্যে স্পেনই সবচেয়ে বেশি কঠিন প্রতিপক্ষ ফেস করে ফাইনাল পর্যন্ত এসেছে।
আজকে আর্জেন্টিনা যেই জঘন্য ফুটবল খেলেছে সেটার পরেও যদি স্পেন রেজাল্ট নিজেদের পক্ষে না আনতে পারতো তাহলে এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটা হয়ে থাকতো।
আর্জেন্টিনা আজকে ছোট দলের মতো খেলেছে। একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে এটা বলতে আমার কোনো আপত্তি নাই। স্কালোনির ট্যাকটিক্স খুবই জঘন্য ছিল।
স্পেনের জন্য শুভকামনা রইলো। ডিজার্ভিং দল হিসেবেই স্পেন বিশ্বকাপটা নিজেদের করে নিয়েছে।