আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবি শাখা। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মিজান ওরফে কেটু মিজান
২. তার স্ত্রী গোলাপি
৩. মোঃ স্বাধীন
৪. আল-আমিন

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেফতার করে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘটিত এক হামলার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হলেও মূল আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকে।বাংলাদেশের সাংবাদিক সমাজ ও এলাকাবাসী দ্রুত ও সফল অভিযান পরিচালনার জন্য জিএমপি ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ক্রসফায়ার দিয়ে বিচার কার্য সম্পন্ন করার জোর দাবি জানান।