Dhaka ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান ডুমুরিয়ায় তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি নওগাঁয় জমি দখল ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমান করে যু্বকের আত্মহত্যা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ নিউইয়র্ক ফোবানা মিট দ্য প্রেস আজ বুধবার ১লা এপ্রিল সন্ধ্যা ৮ টায় আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু সাংবাদিক এর ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থানায় জিডি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক

১ এপ্রিল ২০২৬ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

​র‍্যাব-৫ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

​তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে​১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং ​০২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়।
​র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব সরঞ্জাম ককটেল ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আলামতগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
​পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ সাধারণ ডায়েরির (জিডি) মূলে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান

গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

Update Time : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬