
গোয়াইনঘাট সিলেট : মোঃ মনিরুজ্জামান মনির,
গোয়াইনঘাট, ০৬ এপ্রিল ২০২৬: গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৬ এপ্রিল) মাতুরতল বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ নিয়াজ মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব শাখার সদস্য মোঃ ইমাম উদ্দিন।
উক্ত সভা পরিচালনা করেন, হানিফ উদ্দিন, সহকারী শিক্ষক, ফুলতৈলছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠন, সিলেট জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমদ; সমন্বয় কমিটির সহ-সভাপতি আমিনুর রশিদ শামিম; সাধারণ সম্পাদক জৈইন উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক বশির উদ্দিন; নির্বাহী সদস্য মোঃ মনির উদ্দিন; পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন; বিশিষ্ট সমাজসেবক সাদিকুর রহমান, সারজুল ইসলাম ও আব্দুন নূর; এবং মাতুরতল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেন সমন্বয় কমিটির সভাপতি এম এ সামাদ এবং সাধারণ সম্পাদক জয়িন উদ্দিন।
Reporter Name 



























