
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
ফটো চিএে, আপোষ জয়ধর
চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সহযোগিতা করতে এর সহযোগী সংগঠন সিটিজেন ফোরাম অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ক্রাইম ও মিডিয়া জোন মোঃ রইস উদ্দিন। তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাং বলে কোন অস্তিত্ব থাকবে না।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মেয়র গলির সামনে চটগ্রাম কনভেনশন হলে সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর এর উদ্দ্যোগে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সিটিজেন ফোরামের সভাপতি ডাঃ আবু নাছের এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মশিউল আলম স্বপন, যুগ্ম সম্পাদ্ক শওকত আলী, নিয়াজ মোহাম্মদ খান, মকসুদুর রহমান, মোঃ ইসমাইল, বাবলু বড়ুয়া, কামরুল মোর্শেদ তমাল সহ আরো অনেকে।
Reporter Name 























