মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
চট্টগ্রামের একটি বেসরকারি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে এক শিশুর মৃ//ত্যুর দাবি করেছেন তার বাবা-মা। তাদের অভিযোগ, সামান্য জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে আনা হলেও যথাযথ চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃ::ত্যু তাদের ছেলের।
পরিবারের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। একজন প্রফেসরের ফলোআপ হলেও এরপর রোগীর জন্য প্রয়োজনীয় স্যালাইন, ইনজেকশন বা জরুরি চিকিৎসা দেওয়া হয়নি। তারা দাবি করেন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ীও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং রোগীর যথাযথ দেখাশোনার অভাব ছিল স্পষ্ট।
আরও অভিযোগ করা হয়, শিশুটি মারা যাওয়ার পর ইসিজি করা হয়েছে, যা চিকিৎসা প্রক্রিয়ার গাফিলতির দিকেই ইঙ্গিত করে বলে মনে করছেন স্বজনরা। তাদের মতে, সামান্য অসুস্থতা থেকে একটি প্রাণ চলে যাওয়ার পেছনে অবহেলাই বড় কারণ।
বিবেকের কাছে প্রশ্ন---“একবার ভেবে দেখুন—এই জায়গায় যদি আপনার নিজের সন্তান থাকতো? এই সভ্য সমাজে এমন অবহেলায় একটি প্রাণ প্রদীপ এভাবে নিভে গেলো?