Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি বন্যায় চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি; জেলায় ১৪ হাজার ঘর, ৩৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান এবং নগরে ১৯৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়ক অবরোধ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দংশ ৫ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি

  • Reporter Name
  • সময়: ০৮:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

১৩ জুলাই(সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, ডিডিএন কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং দেশের পুরো আইএসপি খাতের নিরাপত্তার জন্য অশনিসংকেত। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএসপি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংকিং, ই-কমার্স এবং সরকারি-বেসরকারি প্রশাসনিক কার্যক্রম এখন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার ওপর নির্ভরশীল। ফলে আইএসপি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে না পারলে দেশের ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইএসপিএবি সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো— ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপি খাতে চাঁদাবাজি, সন্ত্রাস, ভাঙচুর ও হয়রানির প্রতিটি ঘটনার কঠোর তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ।

বিবৃতিতে আরও বলা হয়, আইএসপি খাতে নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে জনস্বার্থ বিবেচনায় রেখেও আইএসপি খাতকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্ট, একজনের ৬ মাসের কারাদণ্ড

এর আগে সোমবার দুপুরে নগরীর এক্সেস রোড এলাকায় ডিডিএনের কার্যালয়ে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়ে ভাঙচুর করে এবং প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর নাম উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ছাড়া হামলার আগে ডেভিড ইমন পরিচয়ে মুঠোফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। চাঁদা দাবী ও হুমকির অডিও রেকর্ডটি সোস্যাল মিডিয়ায় ভাইর‍্যাল হয়ে পড়লে জনমনে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয় এবং দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জনমনে হতাশার চাপ দেখা যায়। অভিযোগ অনুযায়ী, ইমন সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক, অন্তত ছয়টি হত্যা মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি

সময়: ০৮:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

১৩ জুলাই(সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, ডিডিএন কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং দেশের পুরো আইএসপি খাতের নিরাপত্তার জন্য অশনিসংকেত। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএসপি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংকিং, ই-কমার্স এবং সরকারি-বেসরকারি প্রশাসনিক কার্যক্রম এখন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার ওপর নির্ভরশীল। ফলে আইএসপি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে না পারলে দেশের ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইএসপিএবি সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো— ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপি খাতে চাঁদাবাজি, সন্ত্রাস, ভাঙচুর ও হয়রানির প্রতিটি ঘটনার কঠোর তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ।

বিবৃতিতে আরও বলা হয়, আইএসপি খাতে নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে জনস্বার্থ বিবেচনায় রেখেও আইএসপি খাতকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ