Dhaka ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড বাপসনিউজে সাংবাদিক শফিক মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা শতকোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ! তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ তেল মজুদে জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজি ও গ্যাস অয়েলসহ আরো ৪ জ্বালানিবাহী জাহাজ

  • Reporter Name
  • সময়: ০১:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২৬ Time View

এনামুল হক রাশেদী,  চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই দেশের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চারটি জ্বালানিবাহী জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ বন্দরে এসে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি রয়েছে ডিওজে-৬ জেটিতে।
এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি বহনকারী ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ সম্পন্ন করা হবে।তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেই এসব জ্বালানি দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হলে দেশের চলমান জ্বালানি সংকট কিছুটা কমবে।

আরও পড়ুনঃ  শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন
Tag :
জনপ্রিয় নিউজ

আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজি ও গ্যাস অয়েলসহ আরো ৪ জ্বালানিবাহী জাহাজ

সময়: ০১:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

এনামুল হক রাশেদী,  চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই দেশের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চারটি জ্বালানিবাহী জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ বন্দরে এসে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি রয়েছে ডিওজে-৬ জেটিতে।
এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি বহনকারী ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ সম্পন্ন করা হবে।তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেই এসব জ্বালানি দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হলে দেশের চলমান জ্বালানি সংকট কিছুটা কমবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে মাকে গলা কেটে খুন করার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার