আপোষ জয়ধর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন এবং বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা পার্থ প্রতিম বড়ুয়া অপু ও কেন্দ্রীয় বৌদ্ধ ফোরামের দপ্তর সম্পাদক ইন্দ্রজিত বড়ুয়া ইসু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি শচীন বড়ুয়া, সাধারণ সম্পাদক কংকন বড়ুয়া (অন্তু) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক তিলক বড়ুয়া।
এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন সিদ্দীকি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, পাঁচলাইশ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মিন্টু বড়ুয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকল জীবের মঙ্গল ও বিশ্বশান্তি কামনা করা হয়।