Dhaka ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্মার্ট বাংলাদেশ’র পথে তেলের লাইনে বাস্তবতার ধাক্কা ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ঘরবাড়ি হুমকিতে কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন প্রধানমন্ত্রীর উপহার পেল রাজশাহীর টুলি বেগম রাজশাহীতে প্রচন্ড তাপদাহ হৃদয়ের কম্পন ফোনের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি! নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ‘বিঙ্গোমোড’ নিয়ে সতর্কতা বুড়িচংয়ে এলপি গ্যাসের দামে অসঙ্গতি, সরকারি নির্দেশনা মানছে না কিছু ব্যবসায়ী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জ্বালানি সংকটকে পুঁজি, অবৈধ পেট্রোল বিক্রি—মুদি ব্যবসায়ী জেলে

  • Reporter Name
  • সময়: ১০:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩৭ Time View

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাহাটের একটি মুদিখানার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ১০০.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ছবির ক্যাপশন: অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বার্তা প্রেরক:
মো. আজিজার রহমান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আরও পড়ুনঃ  সান্তাহারে স্বামীর সঙ্গে বিরোধের জেরে চলন্ত ট্রেন থেকে লাফ, গুরুতর আহত নারী
Tag :
জনপ্রিয় নিউজ

হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

জ্বালানি সংকটকে পুঁজি, অবৈধ পেট্রোল বিক্রি—মুদি ব্যবসায়ী জেলে

সময়: ১০:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাহাটের একটি মুদিখানার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ১০০.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ছবির ক্যাপশন: অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বার্তা প্রেরক:
মো. আজিজার রহমান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আরও পড়ুনঃ  ১৩নং ওয়ার্ডস্হ নেভী কনভেনশন হল থেকে আকবর শাহ মোড় পর্যন্ত রোডের কাজের শুভ উদ্বোধন