
দেশের টেক্সটাইল শিল্পকে আর্থিক সংকট থেকে উত্তরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি কমানো এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।
বিটিএমএর অন্যতম প্রধান দাবি হলো, শিল্পকারখানার ব্যাংক ঋণের কার্যকর সুদহার আবারও ৯ শতাংশে নামিয়ে আনা। সংগঠনটির মতে, উচ্চ সুদহার, জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে টেক্সটাইল খাত বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছে।
এ ছাড়া খেলাপি ঋণ (এনপিএল) বৃদ্ধি রোধ, শিল্পে তারল্য ফিরিয়ে আনা, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সম্প্রসারণ এবং গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) আরও শক্তিশালী করারও দাবি জানানো হয়েছে।
বিটিএমএ জানিয়েছে, তাদের আওতায় বর্তমানে প্রায় ১ হাজার ৮৫০টি স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ রয়েছে।
সংগঠনটির দাবি, দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। তবে আর্থিক সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান উৎপাদন চালু রেখেও সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না, ফলে খেলাপি ঋণ বাড়ছে এবং ব্যাংকিং খাতেও চাপ তৈরি হচ্ছে।
বিটিএমএর ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে ব্যাংকিং খাতের ঝুঁকি কমবে, টেক্সটাইল শিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম গতি পাবে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।