Dhaka ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ পার্টি-২০২৬ অনুষ্ঠিত, সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক নাছের নির্বাচিত ‘স্মরণে ৭১-হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক সাংবাদিক মানিক লাল ঘোষ ও সদস্য সচিব সাংবাদিক শফিক বাবু মনোনীত গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

  • Reporter Name
  • সময়: ১২:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩৬ Time View

মো. সাইফুল ইসলাম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর ধনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করেন, একই গ্রামের আনুয়ার হোসেন, দেলুয়ার হোসেন, জবাইদুর রহমান, মানিক হোসেন, হোসেন আলী, খাজিম উদ্দিন, পশিরুল ইসলাম, শুকুর আলীসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে অভিযুক্তরা মুন্সিপাড়া গ্রামের একটি সড়কে তার পথরোধ করে গালিগালাজ ও হুমকি দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আজিম উদ্দিন (৪০), হামিদ (২৮), কাসিম (২৫), আইন উদ্দিন (৫৫), হামিদা বেগম (৪৫)সহ উভয় পক্ষের মোট ১২ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে আইন উদ্দিন ও হামিদা বেগম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাদের প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

ভুক্তভোগী মিজানুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আনুয়ার হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।”

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা
Tag :
জনপ্রিয় নিউজ

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

সময়: ১২:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মো. সাইফুল ইসলাম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর ধনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করেন, একই গ্রামের আনুয়ার হোসেন, দেলুয়ার হোসেন, জবাইদুর রহমান, মানিক হোসেন, হোসেন আলী, খাজিম উদ্দিন, পশিরুল ইসলাম, শুকুর আলীসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে অভিযুক্তরা মুন্সিপাড়া গ্রামের একটি সড়কে তার পথরোধ করে গালিগালাজ ও হুমকি দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আজিম উদ্দিন (৪০), হামিদ (২৮), কাসিম (২৫), আইন উদ্দিন (৫৫), হামিদা বেগম (৪৫)সহ উভয় পক্ষের মোট ১২ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে আইন উদ্দিন ও হামিদা বেগম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাদের প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

ভুক্তভোগী মিজানুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আনুয়ার হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।”

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭