
বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ ন্যাপ (ন্যাশনাল আওয়ামী পার্টি) চেয়ারম্যান জেবেল রহমান গানির নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।সোমবার (৯ফেব্রুয়ারী) দুপুরে ডিমলা সদর কার্যালয় হতে একটি রেলি বের হয়ে শহরের প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি পক্ষে গাভী মার্কা ভোট চেয়ে প্রচারণা চালান।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ন্যাপ চেয়ারম্যান জেবেল গনি বলেন,“ডিমলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”

তিনি আরও বলেন, তিস্তা নদীভাঙন, পানি সংকট, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, শিক্ষা-স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং আগামী ১২ তারিখ গাভী মার্কায় ভোট দেওয়া আহবান জানান।
এ সময় ন্যাপের মহাসচিব মোস্তফা কামাল ভূঁইয়া বলেন ডিমলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে গণসংযোগ ও প্রচারণা করা হয়েছে। ভোটারদের উদ্দেশ্যে বলেন ১২ তারিখ গাভি মার্কায় ভোট দিয়ে জেবেল রহমান গানিকে জয়জুক্ত করার আহ্বান জানান।
Reporter Name 
























