বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
১৫ই ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, মহান বিজয় দিবস উপলক্ষে ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিজয়ের কবিতা ও রচনা আবৃতি স্বাধীনতার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার মত বিষয় নিয়ে লেখানো হয়।লেখা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ আফরোজা বেগম,সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ)শাহানুর আলম, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস আমির বোরহান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমুখ।