বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
৫ মে (মঙ্গলবার) রাতে ডিমলা থানা পরিদর্শন ও মতবিনিময় করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি।
ডিমলা থানায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।
এছাড়া ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, (তদন্ত) ওসি দিবাকর অধিকারী, এসআই ও এএসআইসহ পুলিশ সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং থানার সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
সভায় এমপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোই পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে তিনি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে আসে।
এ সময় থানার ওসি শওকত আলী সরকার এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং থানার ভবন ও থাকা কোয়ার্টারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে দ্রুত সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়টি এমপিকে অবহিত করেন।