মাহফুজুল হক, ইসলামিক রিপোর্টার:
তাহমিদ হজ গ্রুপের আয়োজনে গতকাল শনিবার (২০ জুন) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে "ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা-২৬"। রাজধানীর কামরাঙ্গীরচরের আলী নগরে অবস্থিত তালীমুল কুরআন মাদরাসা ঢাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
হজ ও ওমরাহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলেও সঠিক নিয়ম-কানুন না জানার কারণে অনেক হাজী-ওমরাহ পালনকারী বিভিন্ন ভুল করে থাকেন। ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, দোয়া-দরুদসহ প্রতিটি ধাপ শুদ্ধভাবে আদায়ের জন্য পূর্ব প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করেন আয়োজকরা।এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মাসআলা-মাসায়েল সম্পর্কে স্বচ্ছ ধারণা পান, মানসিকভাবে প্রস্তুত হন এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইবাদত পালন করতে সক্ষম হন। বিশেষত প্রথমবার হজ বা ওমরাহে যাওয়া ব্যক্তিদের জন্য এ ধরনের প্রশিক্ষণ পথনির্দেশকের ভূমিকা পালন করে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন:
- মাওলানা বাহাউদ্দীন (মুহাদ্দিস, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর, ঢাকা)
- মুফতী রায়হান ফারহাত (মুহাদ্দিস, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর, ঢাকা)
- মুফতী আ ফ ম আকরাম হুসাইন (প্রতিষ্ঠাতা মুহতামিম, জামিআতুস সুন্নাহ ঢাকা)
- মুফতী আমানুল্লাহ বসন্তপুরী (খতিব, চান সাদেক জামে মসজিদ আলীনগর, কামরাঙ্গীরচর)
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতী সাইফুল্লাহ নোমানী, মুফতী ইসমাইল হাবিবী, মুফতী শফিকুল ইসলাম মাদানী, মুফতি আল আমীন ও ডা. রাকিবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুসয়াব তাহমিদ (চেয়ারম্যান, তাহমিদ হজ গ্রুপ)। কর্মশালাটি আয়োজনে ছিলেন মাওলানা কামাল উদ্দীন নোমানী।
তাহমিদ হজ গ্রুপের প্রধান কার্যালয় - স্যুট নং ১৬/৬ (লিফটের ১৫ তলা), চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ - এই ঠিকানায় অথবা ০১৯৫৫৩২৯৭০৫ নম্বরে যোগাযোগ করে প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানা যাবে।