
রনজিৎ সরকার রাজ,
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জহাট আদর্শ ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার স্কুলমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মুখোমুখি হয় নীলফামারী নারী ফুটবল একাডেমি ও পঞ্চগড় নারী ফুটবল দল।
মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হয়।
ভিন্নধর্মী এই আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা জানান, নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি নারী ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহীন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সোলায়মান আলী, আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধানসহ অনেকে।
খেলাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, অন্যতম খেলোয়াড়, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক এবং বর্তমান সময়ে তরুণ ও যুবকদের কর্ণধার হিসেবে পরিচিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলীর পুরো প্রচার অভিযানে অংশগ্রহণকারীদের উপস্থিতি।