
নিজস্ব প্রতিবেদক | মার্চ ২, ২০২৬
রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি দেশের বাইরে নেপালে অবস্থান করছেন। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং পরিবার অভিযোগ তুলে মামলা দায়ের করে।