ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন 'আল ইত্তেহাদ ফাউন্ডেশন'। সংগঠনের মানবিক উদ্যোগের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট উপজেলার ২০টি গ্রামের বিভিন্ন পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল-এর নির্দেশনায় এই মহতী কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের সেক্রেটারি কাওছার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশেক মাহমুদ-এর সরাসরি তত্ত্বাবধানে ধামইরহাটের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের হাতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রতিটি ইফতার প্যাকেজে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ৯টি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতাবৃন্দ এক বিবৃতিতে বলেন, "প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা কিছু অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও তৃপ্তির। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আমাদের আহ্বান—আসুন, হাতে হাত রেখে আমরা সবাই মিলে মানবতার কল্যাণে এগিয়ে আসি এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।"