Dhaka ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড বাপসনিউজে সাংবাদিক শফিক মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা শতকোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ! তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ তেল মজুদে জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • সময়: ০২:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৬ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে জখম। নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য ওই গ্রামের মৃত সন্তোষ আর্চয্যে ছেলে। অভিযুক্ত ৩ যুবক হলেন— আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন, এবং মাহিদুল শেখ।

স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে ছোট কালিয়া গ্রামের সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা তাকে মাথায় হাতে পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বলেন, মনশা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছিল। এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ওরা। আমি ওদের বিরুদ্ধে মামলা করব এবং এর যথাযত বিচার চাইব।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। যে কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  পূর্বধলা হিন্দু পরিবারের এক সদস্য আটকিয়ে মুক্তিপণ আদায় থানার মামলা
Tag :
জনপ্রিয় নিউজ

আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড

নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে জখম

সময়: ০২:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে জখম। নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য ওই গ্রামের মৃত সন্তোষ আর্চয্যে ছেলে। অভিযুক্ত ৩ যুবক হলেন— আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন, এবং মাহিদুল শেখ।

স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে ছোট কালিয়া গ্রামের সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা তাকে মাথায় হাতে পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বলেন, মনশা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে মামলা চলছিল। এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ওরা। আমি ওদের বিরুদ্ধে মামলা করব এবং এর যথাযত বিচার চাইব।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। যে কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু