Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য আটক, মূল হোতা এখনও অধরা থানায় মামলা, জনমনে চুরি-ছিনতাই আতঙ্ক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাজুড়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও ছোট-বড় চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে গত পরশু দুই শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল (১৯ মে) দুপুরে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে একটি চোর চক্রের সদস্যকে মোটরসাইকেলসহ আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মামুন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে নবীগঞ্জের দিকে নিয়ে আসে। মোটরসাইকেলের মালিক মনুমুখ ইউনিয়নের সুমারাই গ্রামের শেখ নজরুল ইসলাম তার মোটরসাইকেলে থাকা ট্র্যাকিং ডিভাইসের জিপিআরএস সিস্টেম চালু থাকায় মোটরসাইকেলটির অবস্থান ও গতিবেগ পর্যবেক্ষণ করতে সক্ষম হন।

একপর্যায়ে তিনি দেখতে পান মোটরসাইকেলটি নবীগঞ্জ এলাকায় অবস্থান করছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় মোবাইল ফোনে বিভিন্ন স্থানে খবর দিয়ে চোরকে অনুসরণ শুরু করেন।

চোরকে ধাওয়া করতে করতে ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে হঠাৎ জিপিআরএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এসময় স্থানীয় জনতার সহায়তায় মামুন মিয়াকে আটক করে গণধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন মিয়া জানায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মোহনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোহনের বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা মোহন পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোহনকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ভোলাহাটে অভিযুক্ত শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের তদন্ত

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর অভিযুক্তের বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। অপরাধীদের ধরতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

নবীগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য আটক, মূল হোতা এখনও অধরা থানায় মামলা, জনমনে চুরি-ছিনতাই আতঙ্ক

সময়: ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাজুড়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও ছোট-বড় চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে গত পরশু দুই শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল (১৯ মে) দুপুরে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে একটি চোর চক্রের সদস্যকে মোটরসাইকেলসহ আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মামুন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে নবীগঞ্জের দিকে নিয়ে আসে। মোটরসাইকেলের মালিক মনুমুখ ইউনিয়নের সুমারাই গ্রামের শেখ নজরুল ইসলাম তার মোটরসাইকেলে থাকা ট্র্যাকিং ডিভাইসের জিপিআরএস সিস্টেম চালু থাকায় মোটরসাইকেলটির অবস্থান ও গতিবেগ পর্যবেক্ষণ করতে সক্ষম হন।

একপর্যায়ে তিনি দেখতে পান মোটরসাইকেলটি নবীগঞ্জ এলাকায় অবস্থান করছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় মোবাইল ফোনে বিভিন্ন স্থানে খবর দিয়ে চোরকে অনুসরণ শুরু করেন।

চোরকে ধাওয়া করতে করতে ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে হঠাৎ জিপিআরএস সংযোগ বিচ্ছিন্ন হয়ে মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এসময় স্থানীয় জনতার সহায়তায় মামুন মিয়াকে আটক করে গণধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন মিয়া জানায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মোহনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোহনের বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা মোহন পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোহনকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা পাচারকালে আটক ২