নবীগঞ্জ প্রতিনিধি (হবিগঞ্জ):
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা-এ দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, আনারস, লটকন, কলা, নারকেল, আখসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করা হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে একাধিক আকর্ষণীয় স্টল সাজানো হয়, যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করা হয় তার নেতৃত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল এবং আঞ্জব আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে শিক্ষক সাজন মিয়া, সঞ্জয় ধাম, অভিভাবক বিন্দু পালসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে শিক্ষার্থী নবরাজ দেব ও মৌমিতা দাশ মধু।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রুহুল আমিন শিক্ষার্থীদের দেশীয় ফল সম্পর্কে জানানো ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগকে প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের ফল উৎসব আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি ঘিরে পুরো পরিবেশে উৎসবমুখরতা ও প্রাণবন্ততা বিরাজ করে।