
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কৃতী সন্তান, নূরনগর প্রেসক্লাবের উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মরহুম আশরাফুল আফসারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ শোকসভা ও দোয়া মাহফিলে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-যুবসমাজ এবং মরহুমের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাফিউল সারোয়ার বলেন, “আশরাফুল আফসারের জায়গা কেউ দখল করতে পারবে না। আফসার আফসারই ছিলেন—তাঁর মতো হওয়া আমাদের কারও পক্ষে সম্ভব নয়। তবে তিনি মানুষের জন্য যে ভালো কাজ করে গেছেন, সেই ধারাবাহিকতা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা আমরা করব।”
তিনি আরও বলেন, মরহুম আশরাফুল আফসার মানুষের যে ভালোবাসা অর্জন করেছেন, তা তাঁর কর্মেরই প্রতিফলন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের, বিশেষ করে তাঁর দুই সন্তান ও সহধর্মিণীর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জীবদ্দশায় তাঁর কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
এ সময় আশরাফুল আফসারের মরদেহ গ্রামে নিয়ে আসতে না পারার বিষয়েও দুঃখ প্রকাশ করেন মোহাম্মদ শাফিউল সারোয়ার। এ ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান তিনি।
গোলাম মোস্তফা মাস্টারের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআর মুজিব চেয়ারম্যান, মাওলানা ইদ্রিস মিয়া, শাহাদাত হোসেন শাহীন মাস্টার, মহসিন মাস্টার, শাহজাহান মাস্টার, রোকন উদ্দিন, হাজী মোসা মিয়া, হাজী সাদেক মোল্লা, সৈয়দ আহাম্মেদ, শিশু মিয়া, আমিনুল ইসলাম, রাশেদ আলম সরকার, কবির আহাম্মেদ, আশরাফ হোসেন আকছির, সারোয়ার চৌধুরী, জিল্লুর রহমান, হারুন সরকার, বাবুল সর্দার, কামরুল মাস্টার, শাহাবুদ্দিন মাস্টার, বিল্লাল মাস্টার, মনির মাস্টার, আবু সিদ্দিক মাস্টার, জাহাঙ্গীর মাস্টার, মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, কাইয়ুম সরকার, আলমগীর হোসেন, মোহাম্মদ রনি মিয়া, রাজু মিয়া, কবির হোসেন, ইকবাল মেম্বার, আশরাফুল আলম, মাকসুদুল হক, সুবুর খান, রুমন সরকার, সজীব ও আমিনুল ইসলাম বাঁধন এবং রাকিব সরকারসহ অনেকে।
এ ছাড়া সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক হেদায়েতউল্লাহ, সাংবাদিক জুয়েল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামের মুরব্বি, ছাত্র-যুবসমাজ এবং মরহুমের অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এমআর মুজিব চেয়ারম্যান বলেন, আশরাফুল আফসারের স্মৃতি ধরে রাখতে শিবপুর ইউনিয়নের একটি রাস্তার নাম তাঁর নামে করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে তিনি সংসদ সদস্যের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন বলে জানান।
অনুষ্ঠানের শেষপর্বে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী নাজমুল আলম ও বাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইলিয়াস মরহুম আশরাফুল আফসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।