Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্মার্ট বাংলাদেশ’র পথে তেলের লাইনে বাস্তবতার ধাক্কা ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ঘরবাড়ি হুমকিতে কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন প্রধানমন্ত্রীর উপহার পেল রাজশাহীর টুলি বেগম রাজশাহীতে প্রচন্ড তাপদাহ হৃদয়ের কম্পন ফোনের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি! নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ‘বিঙ্গোমোড’ নিয়ে সতর্কতা বুড়িচংয়ে এলপি গ্যাসের দামে অসঙ্গতি, সরকারি নির্দেশনা মানছে না কিছু ব্যবসায়ী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ না নিয়ে পালালো অভিযুক্তরা

  • Reporter Name
  • সময়: ১০:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৫ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের ১নং ওয়ার্ডের শিশু মিয়ার ছেলে মো. তানভীর আহমেদের (২৩) বিরুদ্ধে স্ত্রী নাহিদা আক্তারকে (২১) মারধুর করে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহত নাহিদা আক্তারের শ্বশুড় বাড়িতে আনা হলেও লাশ গ্রহন না করে উল্টো মো. নাহিদ আহমেদ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানা যায়।

স্থানিয়দের কাছ থেকে জানা যায়, একিই গ্রামের মো. তানভীর আহমেদ প্রেম করে বিয়ে করেছিলেন মো. খলিল মিয়ার মেয়ে নিহত নাহিদা আক্তারকে। বর্তমানে তাদের একটি ৫ বছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর সম্প্রতি প্রবাস ফেরত তানভীরের সাথে নিহত নাহিদার ঝগড়া আর সাংসারিক মনোমালিন্য হলে নাহিদা বাপের বাড়িতে চলে গিয়েছিলেন।

আরো জানা যায়, গত রবিবার (২৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) নিহত নাহিদা আক্তারের স্বামী তানভীর আহমেদ শ্বশুরবাড়িতে গিয়ে জোরপূর্বক নাহিদা ও তাদের একমাত্র সন্তানকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলো। সেই দিন রাতে নিহত নাহিদা আক্তারের ঝুঁলন্ত লাশ নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে নিহত নাহিদা আক্তারের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে গত সোমবার (৩০ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে তিনজনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত নাহিদার মা বাদী হয়ে তিনজন আসামী করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান, জরিমানার পর "অপরাধীদের চাপের মুখে প্রশাসন!!
Tag :
জনপ্রিয় নিউজ

হজ্জসেবা ও জনপ্রতিনিধিত্ব, শিক্ষা ও মানবকল্যান এক অনন্য নাম মাওলানা আবু জাফর ছিদ্দিকী: সততা, সংগ্রাম ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

নবীনগরে গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ না নিয়ে পালালো অভিযুক্তরা

সময়: ১০:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের ১নং ওয়ার্ডের শিশু মিয়ার ছেলে মো. তানভীর আহমেদের (২৩) বিরুদ্ধে স্ত্রী নাহিদা আক্তারকে (২১) মারধুর করে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহত নাহিদা আক্তারের শ্বশুড় বাড়িতে আনা হলেও লাশ গ্রহন না করে উল্টো মো. নাহিদ আহমেদ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে জানা যায়।

স্থানিয়দের কাছ থেকে জানা যায়, একিই গ্রামের মো. তানভীর আহমেদ প্রেম করে বিয়ে করেছিলেন মো. খলিল মিয়ার মেয়ে নিহত নাহিদা আক্তারকে। বর্তমানে তাদের একটি ৫ বছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর সম্প্রতি প্রবাস ফেরত তানভীরের সাথে নিহত নাহিদার ঝগড়া আর সাংসারিক মনোমালিন্য হলে নাহিদা বাপের বাড়িতে চলে গিয়েছিলেন।

আরো জানা যায়, গত রবিবার (২৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) নিহত নাহিদা আক্তারের স্বামী তানভীর আহমেদ শ্বশুরবাড়িতে গিয়ে জোরপূর্বক নাহিদা ও তাদের একমাত্র সন্তানকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলো। সেই দিন রাতে নিহত নাহিদা আক্তারের ঝুঁলন্ত লাশ নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে নিহত নাহিদা আক্তারের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে গত সোমবার (৩০ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে তিনজনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত নাহিদার মা বাদী হয়ে তিনজন আসামী করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়