সেবা শান্তি ঐক্য এ স্লোগান কে সামনে রেখে,
নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম কর্তৃক, ব্রাহ্মণবাড়ীয়া নবীনগরের কৃতি সন্তান ইন্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন আহমেদ,
পদোন্নতিপ্রাপ্ত হয়ে প্রধান প্রকৌশলী বিতরণ কেন্দ্রীয় বিভাগ, ময়মনসিংহ দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসা মোড়, কুটুমবাড়ী রেস্টুরেন্টে, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর সকল সদস্যগণের উপস্থিতিতে ও
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে
এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর সভাপতি এ এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রানার সঞ্চালনায়
এতে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা, মোঃ নোমান মুন্সি।
অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোসলেহ উদ্দিন, চট্টগ্রাম জেলা বিষয়ক কর্মকর্তা, চট্টগ্রাম, প্রফেসর জামাল উদ্দিন আহাম্মদ, সাবেক প্রোভিসি, চুয়েট, মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, সভাপতি, জয়পাহাড় হাউজিং সোসাইটি,চট্টগ্রাম, মোহাম্মদ দুলাল মিয়া, যুগ্ম-রেজিষ্ট্রার, চট্টগ্রাম বিভাগ, সমবায় অধিদপ্তর, চট্টগ্রাম, ইবনুল হাসান সবুজ, চেয়ারম্যান, হাসান ট্রিম্স এন্ড এক্সেসরিজ লি. চট্টগ্রাম, রফিকুল ইসলাম মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম, এসএম শেখ ফরিদ, ব্যবসায়ী, চট্টগ্রাম , মোঃ সাদেক হোসেন, আয়কর আইনজীবী, চট্টগ্রাম, সাজেদুল ইসলাম পলাশ, ওসি ডিবি, চট্টগ্রাম জেলা, এমএম শেখ ফরিদ, ব্যবসায়ী, চট্টগ্রাম, হাজ্বী হাবিবুর রহমান, ব্যবসায়ী, চট্টগ্রাম, মোঃ আবু নাইয়ুম, প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম, মোঃ আমজাদ হোসেন, সহ- সভাপতি, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম , রবিউল হুসেন,আইন বিষয়ক সম্পাদক, নবীনগর এসোসিয়েশন, চট্রগ্রাম,
মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক, নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রাম,
বিশিষ্ট ব্যবসায়ী,ফজলে রাব্বী সুমন চট্রগ্রাম,
ওক্ত অনুষ্ঠানে বক্তারা জনাব ইন্জিঃ কামাল উদ্দিন আহমেদ এর আরো সফলতা কামনা করেন এবং নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রামের সার্বিক সামাজিক কার্যক্রমে সাথে থাকার অনুরোধ করেন। এবং নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রামের ভুসয়ী প্রশংসা করেন।
যে কোন ভালো কাজে নবীনগর এসোসিয়েশন, চট্টগ্রামের সাথে থাকবেন বলে জানান। বক্তব্য শেষে বিদায়ী অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।