
মোঃ কামাল হোসেন প্রধান,
জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।