মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে ঘিরে মানবিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন। তাঁর নেতৃত্বে জেলার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এ মাসের অন্যতম তাৎপর্য। তিনি আরও উল্লেখ করেন, জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
জেলা পুলিশ কিশোরগঞ্জের এ মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।