
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া সীমান্তবর্তী এলাকা লকমা রাজবাড়ী পরিদর্শন করলেন পাঁচবিবি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
১ লা রমজান ১৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে লকমা রাজবাড়ী উপস্থিত হয়ে ঘুরে দেখেন এবং এ রাজবাড়ীটি কিভাবে সংরক্ষণ করা যায় , এ বিষয়ে মতামত তুলে ধরেন,তবে রাজবাড়ীটি সীমান্তঘেষা হওয়ার কারণে এখানে নতুন করে উন্নয়নমূলক কর্মকান্ড করতে গেলে বিএসএফের বাধার সম্মুখীন হতে পারে বলে তিনি জানান।

তবে প্রাচীনতম ঐতিহাসিক লকমা রাজবাড়ীর স্মৃতি ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















