
আপোস জয়ধর
অদ্য ৩১শে মার্চ ২০২৬ইং তারিখে সিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ সাহেবের নিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান লালদিঘী পাড়স্থ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিটিজেনস মেট্টেপলিটন এর আহবায়ক জনাব মশিউর রহমান, সদস্য সচিব ডাঃ মো: আবু নাছের সহ সিটিজেনস ফোরাম চট্টগ্রাম মেট্টোপলিটন এবং থানা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠানে সিএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার জনাব মো: রইস উদ্দীনের সঞ্চালনায় সিটিজেনস ফোরামের সভাপতি জনাব মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে মাননীয় পুলিশ কমিশনার বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন স্থানের ন্যায় চট্টগ্রামেও আইন শৃঙ্খলার অবনতি রোধে চট্টগ্রামের গুণীজনদের নিয়ে গঠিত সিটিজেনস ফোরাম সিএমপি’র পাশাপাশি সিটিজেনস ফোরাম চট্টগ্রাম মেট্টোপলিটন এর প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি সুশৃঙ্খল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং নব নিযু্ক্ত পুলিশ কমিশনার মহোদয়ের সাথেও সামঞ্জস্য বজায় রেখে সুন্দর ও সুশৃঙ্খল চট্টগ্রাম মহানগরী গড়ার আহবান জানান। বিদায়ী বেলা মাননীয় পুলিশ কমিশনার সকলের প্রতি কৃতজ্ঞতা ও মঙ্গল কামনা করেন।
এসময় সিটিজেনস ফোরাম এর পক্ষ থেকে বিদায়ী সম্মমনা স্মারক প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উর্ধতন কর্মকর্তা ও সিটিজেন ফোরাম এর আহবায়ক কমিটির সদস্যবৃন্দ জনাব শওকত আলী, আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসাব রুমী, আনছার চেয়ারম্যান, বাবুল, মো: ইসমাইল, আব্দুল বারেক, মোহাম্মদ আলমগীর, আবু নাসের মো: শফিউল আজিম, আবদুর রাজ্জাক, আবদুল নাসের, মো: জাকির হোসেন, মোহাম্মদ এরফানুল হক, কামরুল মোর্শেদ তমাল, সাদিয়া আফরিন প্রমুখ।
Reporter Name 



















