
দিনাজপুর প্রতিনিধি: মোঃ হারুনুর রশিদ,
আজ দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের ৮/৯ টি গ্রামে ব্যাপক শিলা বৃষ্টি ও ঝড়ে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কোন ধান গাছ দাঁড়িয়ে নেই, প্রতিটি বাড়ির টিন ফুটো হয়ে গেছে এবং ব্যবহারে অনুপযোগী হয়ে গেছে, গ্রামের গ্রামে শিলা স্তুপ তৈরি হয়েছে, গাছের পাতা এভাবে ছিন্ন ভিন্ন হয়ে ঝরে যায় তা না দেখলে বিশ্বাস করা কঠিন ।
এলাকার হাজারো কৃষক ভীষণভাবে ভেঙে পড়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন শিলাবৃষ্টি ৮০/৯০ বছর বয়সী কেউ দেখে নাই। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিনাজপুর মোঃ রফিকুল ইসলাম স্যার মহোদয় ও চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবীউল ইসলাম রাতের মধ্যেই উক্ত এলাকা পরিদর্শন করতে আসেন, এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Reporter Name 
























