
মহিউদ্দিন মহি খন্দকার:
ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজীবন সদস্যদের নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট রোজ রবিবার রাতে ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য আমেরিকান প্রবাসী মোহাম্মদ নুর ভূঞার আয়োজনে ফেনীর বেস্ট ইন হল রুমে এ নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা এস এম হুমায়ুন পাটোয়ারী, প্রস্তাবিত সভাপতি আনোয়ার হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি ইউছুপ আলী, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুল মোতালেব দাদা শাহীন, সহ-সভাপতি সৈয়দ সেলিম রেজা, সহ-সভাপতি এ কিউ খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম দোলন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুভেল, আজীবন সদস্য ও দপ্তর সম্পাদক আবু জাফর হিমেল, আজীবন সদস্য ও সহ-দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম রিপন, আজীবন সদস্য সানাউল হক আসিফ, আজীবন সদস্য এমদাদ উল্যাহ হুজুর, আজীবন সদস্য সাংবাদিক মহিউদ্দিন মহি, সহিদ উল্যাহসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ফেনী বেস্ট ইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের জন্য ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের সম্মানিত আজীবন সদস্য মোহাম্মদ নুর ভূঞাকে বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।
তারা আশা প্রকাশ করেন, জর্জিয়া প্রবাসী মোহাম্মদ নুর ভূঞা ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।