মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মরহুম উজির আলী আকন্দ পরিবার। ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার পৌর শহরের আকন্দ বাড়ির সন্তান এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ-এর সৌজন্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে আকন্দ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদের বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন:
মোঃ মাইনুল ইসলাম লাবলু আকন্দ
এডভোকেট মোঃ সোহেব আকন্দ
মোঃ সাইফুল ইসলাম সোহাগ আকন্দ
মোঃ শাহ পরান আকন্দ সিনিয়র সাংবাদিক শাহিন আল আমিন দৈনিক ইত্তেফাক সাংবাদিক আব্দুর রাজ্জাক সাংবাদিক মোহাম্মদ তাহের সাংবাদিক মো মোনাহার মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ বলেন,
"দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদের এই আনন্দ যেন সবার মনে সমানভাবে থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এমন আয়োজন করতে পেরে আমি আনন্দিত। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন সবসময় এলাকার মানুষের পাশে থাকতে পারি এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারি।"
তিনি আরও জানান, আগামীতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের জন্য এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তার।
মরহুম উজির আলী আকন্দ পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করেন, এমন ভ্রাতৃত্ববোধ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।