মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার্স:
বকশীগঞ্জ, জামালপুর: পবিত্র রমজান মাসের বরকত ও ঐক্য বজায় রাখতে বকশীগঞ্জে ওলামায়ে দলের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ওলামায়ে দলের আদর্শ ও আগামী দিনের পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ মোঃ আরিফ আহমেদ, সভাপতি, বকশীগঞ্জ পৌর ওলামায়ে দল।মোহাম্মদ আমির হামজা, সাধারণ সম্পাদক, বকশীগঞ্জ পৌর ওলামায়ে দল।
এছাড়াও বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ওলামায়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ইফতার মাহফিলে অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে অংশ নেন এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।।