মোঃ মোনাহার মিয়া,স্টাফ রিপোর্টার: বকশীগঞ্জ জামালপুর ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনসিপি নেতারা তাদের রাজনৈতিক ভাবনা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক।
প্রধান সমন্বয়কারী যা বললেন,প্রধান সমন্বয়কারী মোছাদ্দেকুর রহমান মানিক তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, "জামালপুর-১ আসনের জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকল প্রতিকূলতা সত্ত্বেও জনগণের সেবায় নিয়োজিত থাকব।" তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন যারা
উক্ত মতবিনিময় সভায় এনসিপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-
• ইমদাদুল হক মিলন, যুগ্ম সমন্বয়কারী, বকশীগঞ্জ উপজেলা শাখা ।
• তোহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সমন্বয়কারী।
• রাশেদুজ্জামান রাজু, যুগ্ম সমন্বয়কারী।
• মোহাম্মদ পলাশ, যুগ্ম সমন্বয়কারী।
• এডি মোস্তাক আহমেদ, যুগ্ম সমন্বয়কারী, পৌর এনসিপি ।
• মোঃজাকির হোসেন শিপন, যুগ্ম সমন্নয়কারী, জাতীয় যুব শক্তি, জামালপুর জেলা শাখা ।
• সুলতানুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জামালপুর জেলা শাখা ।
• মাহফুজুর রহমান, সংগঠক, জাতীয় যুব শক্তি, জামালপুর জেলা।
• বুলবুল আহমেদ, সংগঠক, জাতীয় শ্রমিক শক্তি, জামালপুর জেলা ।
• রিয়াদ রোশন, সংগঠক, জাতীয় ছাত্র শক্তি, বকশীগঞ্জ উপজেলা শাখা ।
এছাড়াও, সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে এনসিপি নেতৃবৃন্দের সাথে মুক্ত আলোচনা করেন।
মতবিনিময় সভা শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।