মানবজীবন ডটকম|| ২৭এপ্রিল ২০২৬
বগুড়া জেলায় আজ বিকেলের দিকে প্রথম দফায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া আবারও খারাপ হয়ে রাত ২টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় দফায় তীব্র বজ্রপাত ও বিদ্যুৎ চমক দেখা যায়। হঠাৎ দফায় দফায় বজ্রপাতের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ঝুঁকি বেড়েছে খোলা জায়গায় থাকা মানুষের জন্য।
বিশেষ করে কৃষক, শ্রমিক ও পথচারীদের অপ্রয়োজনে বাইরে না থাকার জন্য সতর্ক করা হয়েছে।
স্থানীয়দের সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টরা জরুরি নির্দেশনা দিয়েছেন। বজ্রপাতের সময় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
জনসাধারণকে নিম্নোক্ত সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে—
ঘরের ভিতরে আশ্রয় নিন
বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার বন্ধ রাখুন
খোলা জায়গা এড়িয়ে চলুন
বাইরে থাকলে করণীয়
ধাতব বস্তু থেকে দূরে থাকুন
সবার প্রতি আহ্বান— সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
/ মানবজীবন ডটকম