
মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা মো. হাসান আলী রোমনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।
অভিযোগ করা হয়েছে, গত ২ আগস্ট ২০২৬ (রোববার) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম ও তার স্বামী মিজানুর রহমানসহ কয়েকজন ব্যক্তি পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলা চালান। এ হামলায় যুবদল নেতা রোমনের হাতের কব্জি গুরুতরভাবে জখম হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বদলগাছী উপজেলা যুবদলের উদ্যোগে জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।
এ সময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, হামলার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারীসহ সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মেজবাউল হক রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রোস্তম আলী, সাধারণ সম্পাদক মো. লিকসন আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।